× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করিমগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতে বিএনপির সভাপতিকে অব্যাহতি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ মে ২০২৬ ২১:০৪ পিএম

করিমগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতে বিএনপির সভাপতিকে অব্যাহতি

ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মালিককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২১ মে) করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক মো. আবুল মান্নান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মালিককে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুশালা গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেম (খাইরুল)-কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাইফুল ইসলাম মালিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল আত্মসাতের উদ্দেশ্যে একটি চক্র বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুত করে রাখে বলে অভিযোগ ওঠে।

এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই স্থান থেকে ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত চাল করিমগঞ্জ উপজেলা পরিষদ হাফেজিয়া এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা