× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২১:০৪ পিএম

উলিপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা মিসবাহুল হোসাইন, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল, বিএনপি নেতা মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, মিল মালিক আব্দুর রহিম বাবু ও ভোজন পাল প্রমূখ। এসময় মিলার আব্দুর রহিমের চাল ক্রয় করা হয়।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ১০৭৯ মেট্রিকটন চাল ও ২২৯৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য ৩৬ টাকা ও চালের মূল্য ৪৯ টাকা ক্রয়মূল্য নির্ধারন করা হয়েছে। বোরো ধান ও চাল সংগ্রহ ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা