× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে চাঁদা দাবির প্রতিবাদে অটোচালকদের ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:৪৯ পিএম

শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে অটো চালকের বিক্ষোভ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে অটো চালকের বিক্ষোভ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে অটোচালকদের কাছ থেকে চাঁদা দাবি প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এসময় আনসার রোড-বহেরারচালা সড়কের দেড় কিলোমিটার অংশে যানজট লেগে যায়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে অটো চালকের বিক্ষোভ করে।

বিক্ষোভকারী অটোচালকেরা বলেন, আমরা এই সড়কের দীর্ঘদিন ধরে অটো চালাচ্ছি। রবিবার বিকেলে হঠাৎ করে স্থানীয় উদয় সরকার কয়েকটি অটোর চাবি রেখে দেয়। কারন উদয়কে ছোট অটো দুই হাজার এবং বড় অটো চার হাজার টাকা প্রতি মাসে দিতে হবে। 

নাম প্রকাশ না করার শর্তে এক অটোচালক বলেন আমরা কয়েকজন গত দুই মাস যাবত চাদা দিয়ে আসছি। 

অটোচালকেরা বলেন, এই ছোট সড়কে সারাদিন অটো চালিয়ে ৪০০-৬০০ টাকা উপার্জন করা যায়। সেই টাকা থেকে ঘর ভাড়া, দোকানের বাকি, সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হয়। এই অল্প উপার্জন থেকে যদি ২-৪ হাজার টাকা চাঁদা দিতে হয় তাহলে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে আমরা না খেয়ে থাকবো।

আনসার রোড-বহেরারচালা সড়ক অবরোধের খনর পেয়ে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটো চালকদের সাথে কথা বলেন। পরে সোয়া ৬টার দিকে অটোচালকেরা সড়ক থেকে সরে গেলে যান।

অভিযুক্ত উদয় সরকার বলেন, চাঁদা দাবির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। অটোচালকেরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। তারা (অটো চালকেরা) বিট (অটো রাখার স্থান) ভাড়া নিয়েছে, বিটের ভাড়া হিসেবে তারা মাসিক টাকা দেয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা