× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ঘরমুখো যাত্রীরা নিরাপদে গন্তব্যে যেতে পারবেন : নৌ প্রতিমন্ত্রী রাজিব

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:৪০ পিএম

ঈদে ঘরমুখো যাত্রীরা নিরাপদে গন্তব্যে যেতে পারবেন : নৌ প্রতিমন্ত্রী রাজিব

নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, এবার ঈদে ঘরমুখো যাত্রীরা নিরাপদে গন্তব্যে যেতে পারবেন। ঘাট এলাকায় এসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে না। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ঘাট এলাকায় যাত্রীদের কোনো সমস্যা হলে বিআইডব্লিউটিসির ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন। 

এ ছাড়া নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিতে যাত্রীবাহী বাস ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দিতে হবে। আবার বাস ফেরি থেকে নেমে যাত্রীদের বাসে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ফেরি যাত্রীবাহী বাস লোড-আনলোড করার সময় কোনো দুর্ঘটনা না হয়। আগামী রবিবার থেকে যাত্রীরা আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে শুরু করবেন। 

এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সমদ্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম, শিবালয় থানার ওসি মো. মনির হোসেন প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা