× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীসহ আহত ২

খুলনা অফিস

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:২৯ পিএম

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীসহ আহত ২

খুলনা মহানগরীর লবণচরা থানার পুঁটিমারি বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীসহ দুজন আহত হয়েছেন। 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুঁটিমারি বাজার এলাকার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেনÑ পুঁটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলের কর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)।

প্রাথমিক তথ্যে জানা যায়, অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মো. পারভেজ মোটরসাইকেলে করে কার্যালয়ে এসে মাসুম শেখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে গুলি চালায়। এতে প্রথম গুলিটি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে লাগে। পরে আরেক রাউন্ড গুলি ছোড়া হলে সেটি জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়।

স্থানীয় সূত্র বলছে, গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, মাসুম শেখ পুঁটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে একটি সন্ত্রাসী চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা