× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিপুরে গ্ৰাম আদালত কার্যক্রমের সমন্বয় সভা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:২৯ পিএম

হরিপুরে গ্ৰাম আদালত কার্যক্রমের সমন্বয় সভা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

হরিপুরে গ্ৰাম আদালত কার্যক্রমের সমন্বয় সভা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত কার্যক্রমের অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার 'চন্দন কর'।

প্রতিবেদন উপস্থাপনায় ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের হরিপুর উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান ।

‎উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সহকারী কাম কম্পিউটার অপারেটরগন।

বাংলাদেশ গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়  মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সভায় ‎হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদেরকে গ্রাম-আদালতের নথিপত্র সব সময় আপডেট রাখার জন্য নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প ইউনিয়ন ভিত্তিক জানুয়ারি ২০২৬ হইতে মার্চ ২০২৬ পর্যন্ত হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে নারী ও পুরুষ কর্তৃক দায়েরকৃত মামলার বিবরণ তুলে ধরা হয়।

তথ্যানুযায়ী ‎১নং গেদুড়া ইউনিয়নে দেওয়ানী মামলার সংখ্যা ২টি ফৌজদারি ৪টি, ‎২নং আমগাঁও ইউনিয়নে দেওয়ানী মামলার সংখ্যা ১টি ফৌজদারি ৯টি, ‎৩নং বকুয়া ইউনিয়নে ফৌজদারি ৬টি, ‎৪নং জাঙ্গীপাড়া ইউনিয়নে দেওয়ানী মামলা ২টি ফৌজদারি ৯টি, ‎৫নং সদর ইউনিয়ন হরিপুরে দেওয়ানী মামলা ১টি ফৌজদারি ৫টি, ‎৬নং ভাতুরিয়া ইউনিয়নে ফৌজদারি ৫টি এবং উচ্চ আদালত হতে প্রাপ্ত মামলার সংখ্যা ২টি। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় হয়েছে ২০ হাজার টাকা।

‎হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে দায়েরকৃত দেওয়ানী-ফৌজদারি এবং উচ্চ আদালত হতে প্রাপ্ত মামলার সংখ্যা ৭৫টি। ‎গ্ৰাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সংখ্যা ৬৫টি। বর্তমানে ১০টি মামলা অপেক্ষামান তালিকায় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা