× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর রোগীর মৃত্যু

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:২৬ পিএম

হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর রোগীর মৃত্যু

ঝালকাঠি সদর হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর হামিদা (৪৭) নামে এক মহিলা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ইনজেকশন পুশ করার পরপরই ছটফট করতে করতে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হামিদা ঝালকাঠি শহরের মুসলিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি মৃত আবুল কাশেমের স্ত্রী।

স্বজনরা জানান, শারীরিক সমস্যাজনিত কারণে গত ১৮ মে হামিদাকে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে এক নার্স তাকে ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই তিনি ছটফট করতে শুরু করেন এবং পরে মারা যান।

ঝালকাঠি সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানি বলেন, ‘যে ইনজেকশনটি দেওয়া হয়েছে সেটি একটি গ্যাসের ইনজেকশন। সাধারণত এ ধরনের ইনজেকশনে মৃত্যুর কোনো কারণ থাকে না। রোগী দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মাঝেমধ্যে এ হাসপাতালে ভর্তি হতেন। এবার তিনি একটি মারামারির ঘটনায় ভর্তি ছিলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা