× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ লিচু যেন মানুষ পায় : কিশোরগঞ্জ জেলা প্রশাসক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:০৬ পিএম

মঙ্গলবাড়িয়া লিচু বাগান পরিদর্শন শেষে তবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবাড়িয়া লিচু বাগান পরিদর্শন শেষে তবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিরাপদ লিচু যেন মানুষ পায়, সেটি নিশ্চিত করতে হবে। বাজারজাত প্রক্রিয়া যেন সুন্দর থাকে সেটিও খেয়াল রাখতে হবে। কোনভাবেই যেন ক্ষতিকর কিছু লিচুতে স্প্রে করা না হয়, যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লিচুর দাম যাতে অতিরিক্ত না রাখা হয় সেটি আপনারা বিবেচনায় রাখবেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া লিচু বাগান পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় লিচু চাষিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় জেলা প্রশাসক আরও বলেন, আপনাদের সাথে কথা বলে সুযোগ-সুবিধা ও অসুবিধার বিষয়ে জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম, মঙ্গলবাড়িয়া এলাকার লিচু চাষি সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা