× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে’ : আব্দুল্লাহ হারুন

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:০০ পিএম

‘আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া  সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে’ : আব্দুল্লাহ হারুন

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনপূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে  এসব সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেছেন, সাধারণ মানুষের ‘আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া অন্য সব উন্নয়ন মুখ থুবড়ে পড়ব’। আগে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ জনগণের উন্নয়নের জন্য এডিবি, উপজেলা পরিষদের রাজস্ব খাতসহ বিভিন্ন ধরনের ফান্ড থেকে উন্নয়নমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। 

কমিশনার মো. আব্দুল্লাহ হারুন উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিভাগীয় কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন।  

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ খন্দকার আব্বাস উদ্দিনসহ প্রমুখ।

শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং উপজেলা ভূমি অফিসসহ গয়েশপুর ও সব্দালপুর ইউনিয়নে খাল খনন ও এইচবিবি প্রকল্পের ইটের তৈরি রাস্তার কাজ পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা