× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোল ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়ায় বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:২০ পিএম

কোল ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়ায় বিক্ষোভ

কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ মে) বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সকাল থেকে খনির আবাসিক গেটে অবস্থান নিয়ে ১৪০৬ নম্বর কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে দাবির সর্মথনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিজার রহমান তপু, উপদেষ্টা আবু তাহের আবু, সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, খনির ভূগর্ভের ১৪০৬ নং কোল ফেইসের কয়লা মজুদ কয়লা উত্তোলন জানুয়ারি মাসে শেষ হলেও এখন পর্যন্ত ওই কোল ফেইসের বোনাস শ্রমিকদের দেওয়া হয়নি। ঈদের আগে ফেইস বোনাস দেওয়া না হলে কয়লাখনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, ২০১৫ সাল থেকে তারা নিয়মিত ফেইস বোনাস পেয়ে আসছেন। এবার তা আটকে থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খনি কর্মকর্তাদের ১৪০৬ নং কোল ফেইস বোনাস অনুমোদন হলেও ঝুলিয়ে রাখা হয়েছে শ্রমিক ও কর্মচারীদের কোল ফেইস বোনাস। খনির নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের সাথেই শ্রমিক ও কর্মচারীদের কোল ফেইস বোনাস দেওয়া কথা। কিন্তু রহস্যজনক কারণে সেটি করা হয়নি। এ কারণে বাধ্য হয়ে শ্রমিক ও কর্মচারীরা তাদের ন্যায্য কোল ফেইস বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন। আগামী শনিবার (২৩ মে) থেকে প্রতিদিন দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ঈদের জামায়াত খনি গেটেই করাসহ কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (এমডি-মাইনিং) খান মো. জাফর সাদিক বলেন, বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাদের বিষয়টিতে কিছু জটিলতা রয়েছে, সেই জটিলতা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সুরাহা করার চেষ্টা চলছে। খনির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনিও বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা