× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:১৫ পিএম

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা আটক

কক্সবাজারের রামুতে বসতঘর থেকে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২০ মে) মধ্যরাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

আটকরা হলেনÑ রামু কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার বিএনপি নেতা নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হাসিম ওরফে ওসমান (৩৫)।

মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার মধ্যরাতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবর পায় ডিবি পুলিশ। পরে রামু থানা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। 

তবে আটক ছালেহা বেগমের স্বামী নজরুল ইসলাম বিএনপি নেতা কি না পুলিশ মন্তব্য করতে রাজি না হলেও কচ্ছপিয়া ইউনিয়ন কমিটি বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন সত্যতা স্বীকার করে বলেন, ‘নজরুল ইসলাম বিএনপির ইউনিয়ন কমিটির বর্তমান সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন।’

স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী সুবিধাভোগী এবং সীমান্তভিত্তিক চোরাকারবারিদের সমন্বয়ে গড়ে উঠেছে সংঘবদ্ধ একটি নেটওয়ার্কÑ যার নেতৃত্বে রয়েছে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ডিবি পুলিশের এক সদস্য বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেছেন বলে জানান, ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা