× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত নেতার বাড়িতে মিলল ১২ বস্তা সরকারি চাল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:১২ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ১৯:১৩ পিএম

জামায়াত নেতার বাড়িতে মিলল ১২ বস্তা সরকারি চাল

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে সাড়ে ১২ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈদ উপহার হিসেবে পৌরসভা থেকে ৬৭ জন মুয়াজ্জিনের নামে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। জামায়াত নেতা সেই চাল নিজের বাড়িতে নিয়ে রাখেন।

বুধবার (২০ মে) রাতে বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খানের আঁধারকোঠাস্থ বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের নামে বরাদ্দ (সাড়ে ১২ বস্তা) ৬৩০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শিব্বির আহমেদ। 

পৌরসভা সচিব মো. মনিরুজ্জামান জানান, চালগুলো বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুসাইন আহমেদ ও সাবেক কাউন্সিলর সামাদ খানকে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। সেটা বিতরণ না করে তারা অসাধু পথ অবলম্বন করে জমা রাখে। জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতে চালগুলো জব্দ করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান বলেন, ইমাম-মুয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হিসেবে পৌরসভা থেকে চালগুলো আমার এখানে রাখা হয়েছিল। আগামী সোমবার চালগুলো বিতরণের কথা রয়েছে। কিন্তু আমার রাজনৈতিক ভাবমূর্তি বিনষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করে সরকারি চাল জমার বিষয়ে প্রশাসনকে জানায়, পরে ভ্রাম্যমাণ আদালত রাতে চালগুলো জব্দ করে নিয়ে যান। 

নির্বাহী হাকিম শিব্বির আহমেদ বলেন, সুবিধাভোগীদের নামে বরাদ্দকৃত চাল বিতরণ না করে নিজের কাছে রেখে সাবেক কাউন্সিলর আইনবহির্ভূত কাজ করেছেন। চালগুলো জব্দ করে পৌর কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে, সুবিধাভোগীরা পৌরসভা থেকে চাল নিতে পারবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা