× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:০৫ পিএম

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, মহিলা কলেজের প্রভাষক মসফিকুর রহমান, পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) সভাপতি শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।

‎আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বিরামপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে এবং উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার আহবান জানান। পাশাপাশি আসন্ন ঈদুল আজহায় সড়কে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, বিরামপুর উপজেলায় অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান অব‍্যহত রেখেছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া ঈদকে উপলক্ষ‍্য করে সীমান্ত এলাকা দিয়ে যাতে মাদক ঢুকতে না পারে সেজন্য বিজিবি’র পাশাপাশি পুলিশ তৎপর রয়েছে।

‎সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা