× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৮:৫১ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ১৮:৫৩ পিএম

কোরবানির সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ

লক্ষ্মীপুরের কমলনগরে সঠিক নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ যথাযথভাবে প্রয়োগে সচেতনতামূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্পন্দন হলরুমে’ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন কওমি ও নূরানি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, আলেম এবং কোরবানির চামড়া সংগ্রহকারীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে উপজেলার ৪৯টি নূরানি মাদ্রাসার মাঝে বিনামূল্যে ১৫ টন লবণ বিতরণ করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ- জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।

এ সময় ইউএনও মো. রাহাত উজ-জামান বলেন, কোরবানির চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই চামড়া সঠিকভাবে ছাড়ানো ও কাঁচা চামড়া সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি কোরবানির বর্জ্যে যেন পরিবেশ দূষণ না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা