× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, ট্রাকের ধাক্কায় মাদককারবারি নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৭:৫৪ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ১৮:৪৬ পিএম

 দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদককারবারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

চকরিয়ার নতুন মসজিদ এলাকায় বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিমালুমঘাট হাইওয়ে পুলিশের এটিএসআই মো. আনিছুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার নতুন মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে আহত দুজনকে উদ্ধার করে পৃথক গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে আহত অন্য ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে গাড়িসহ পালিয়ে যান।

মো. আনিছুর রহমান বলেন, “মোটরসাইকেলটিতে ইয়াবা বহন করা হচ্ছিল। মোট ৩০ হাজারের বেশি ইয়াবা পাওয়া যায়। আহতদের একজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া পালিয়ে যাওয়া আহত মোটরসাইকেল আরোহীর খোঁজে অভিযান চলছে। দুর্ঘটনার পর ট্রাক চালকও পালিয়ে গেছে”।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা