× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই : এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৭:১৩ পিএম

সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

‘যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই জাতি উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা থেকে শুরু করে সব সেক্টরেই অভূতপূর্ব উন্নয়ন করছে।’

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টায় বগুড়া জেলাধীন আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন শেষে এসব কথা বলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চায় প্রত্যেকটি ছেলেমেয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করুক।

এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল ওহাব, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভি, শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রদল নেত্রী নুসরাত খন্দকার, সন্ধ্যা, রচনা, ছাত্রনেতা জেমস্ আহমেদ বাপ্পি, ফাহমিদ বিন রফিক ও মহান প্রমুখ।

পরে সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন ভবনের মেরামত কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা