× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় ভিজিএফের চাল পাচ্ছে ২৭ হাজার ৮৬৩ পরিবার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৬:৩৪ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ১৭:০৩ পিএম

কলাপাড়ায় ভিজিএফের চাল পাচ্ছে ২৭ হাজার ৮৬৩ পরিবার

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল আযহা উপলক্ষে ২৭ হাজার ৮৬৩ দুস্থ, হতদরিদ্র পরিবাররা পাচ্ছে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল।

কলাপাড়া ইউএনও কাউছার হামিদ বলেন,  সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এ বিশেষ ভিজিএফ চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্তত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণে দুস্থ, অসহায় পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ এ ভিজিএফ চাল বিতরণের জন্য উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ২০ হাজার ১৫৩ উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়েছে। এছাড়া কলাপাড়া পৌরসভার উপকারভোগী পরিবার সংখ্যা ৪ হাজার ৬২৫ এবং  কুয়াকাটা পৌরসভার উপকারভোগী পরিবার সংখ্যা ৩ হাজার ৮৫। উপকারভোগী এসব পরিবারের মাঝে বিতরণের জন্য ইতিমধ্যে ২৭৮. ৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের সময় অবশ্যই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বাররাসহ ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা