× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৬:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক আলী (২২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা