× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে ৩ ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৫:৪৭ পিএম

টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের হিলিতে ৩ ঘণ্টায় ৯৮ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশের উত্তরের এই উপজেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ধীরে ধীরে ভারী বর্ষণ শুরু হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসের ১৫ তারিখে দিনাজপুরে কোনো বৃষ্টিপাত হয়নি (০.০০ মিলিমিটার)। ১৬ তারিখে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার, ১৭ তারিখে ৮ মিলিমিটার। এরপর ১৮, ১৯ ও ২০ তারিখে পুনরায় কোনো বৃষ্টিপাত হয়নি (০.০০ মিলিমিটার করে)।

মে মাসে এখন পর্যন্ত দিনাজপুরে ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

এদিকে টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে থাকায় ব্যহত হচ্ছে যান চলাচল। বিশেষ করে নিম্নাঞ্চল ও বাজার এলাকার কিছু সড়কে পানি জমে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা