× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝড়ে যমুনায় নৌকাডুবি, নারী শ্রমিক নিখোঁজ

বগুড়া অফিস

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৪:৪০ পিএম

বগুড়ার যমুনা নদীতে ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় এক নারী শ্রমিক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়া নদীর পাড়ে ভিড় জমায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার যমুনা নদীতে ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় এক নারী শ্রমিক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়া নদীর পাড়ে ভিড় জমায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নারীর নাম আঙ্গুরী বেগম (৪০)। তিনি গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা লাল মিয়ার স্ত্রী।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ১০ নারী শ্রমিক নৌকাযোগে শানবান্ধা চরে ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। কাজের মধ্যে বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

ফেরার পথে বানিয়াজান স্পার এলাকার কাছে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় ভাটির দিকে ভেসে যাওয়া নয়জন নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করতে সক্ষম হন। তবে আঙ্গুরী বেগম এখনো নিখোঁজ রয়েছেন।

বড়ইতলী এলাকার বাসিন্দা জুয়েল বাবু জানান, তিনি ঘাস কেটে নৌকাযোগে ফেরার সময় নদীতে কয়েকজন নারীকে ভেসে থাকতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে নিজের নৌকায় তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা লাল মিয়ার স্ত্রী এখনও নিখোঁজ রয়েছেন। অন্য নারীদের উদ্ধার করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বলেন, ঘটনাস্থলে প্রশাসনের লোকজন কাজ করছেন। নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা