× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দেওয়ায় চালককে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ২১:৫২ পিএম

চাঁদা না দেওয়ায় চালককে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজের হামলায় এক অটোচালক মারা গেছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে বিক্ষোভকারীরা সরে যান। এতে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, গত শনিবার বিকালে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর ফের চাঁদা দাবি করে। এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ায় শাহিনের হাতের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে মমিন মারা যান। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে। 

এদিকে বুধবার সকালে অটোচালকের মৃত্যুর খবর পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় আগের অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা