× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলা জজসহ বিচারকদের শূন্যপদ পূরণের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ২১:৪২ পিএম

জেলা জজসহ বিচারকদের শূন্যপদ পূরণের দাবিতে মানববন্ধন

নড়াইলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) ভবন নির্মাণ, জেলা জজসহ বিভিন্ন আদালতে বিচারকদের শূন্য পদে পদায়ন এবং আনুষঙ্গিক দাবিতে বুধবার মানববন্ধন করেছেন আইনজীবীরা।

বুধবার (২০ মে) সকাল ১০টায় নড়াইল জেলা মানববন্ধনে আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ শতাংশ টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিও এদের বক্তব্যে উঠে আসে। এতে জেলার সব আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইস্রাফিল খবির, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সহকারী পিপি অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইল জেলায় স্থায়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত জায়গার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। জেলা জজসহ বিভিন্ন আদালতে বিচারকের শূন্যপদ থাকায় মামলার জট দিন দিনই বাড়ছে এবং সাধারণ মানুষ সময়মতো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত এসব শূন্যপদে দক্ষ বিচারক নিয়োগের দাবি জানান বক্তারা।

এ সময় আইনজীবীর দীর্ঘদিনের দাবিÑ আইনজীবীদের কঠোর পরিশ্রমে অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ শতাংশ টাকা সরাসরি আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আইনজীবীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা