কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ২১:৩৫ পিএম
কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে বুধবার বিকালে মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান যশোর সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওসি জানান, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি জন্য পুলিশ তদন্ত করছে।