× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬ ২০:০৩ পিএম

সুন্দরবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনে বনদস্যুরা ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছেন বলে জানিয়েছেন এক মাছ ব্যবসায়ী ও একটি ট্রলারের মালিক।

তাদের ভাষ্য, বুধবার শুরুর সময়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। দস্যুরা জেলেদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন বলে জানতে পেরেছেন তারা।

অপহৃত জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার রহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। 

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক মাছ ব্যবসায়ী জানান, ফুসফুসের চর সংলগ্ন সাগর মোহনায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের ট্রলারে হামলা চালান।ওই সময় তারা ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যান।

তার দাবি, দস্যুদের সংখ্যা ছিল ১৫ থেকে ১৬। তারা বিশেষ ধরনের পোশাক পরে ভারী অস্ত্রে সজ্জিত অবস্থায় হামলা চালায়। দস্যুদের কবজায় ওই ১২ জনের বাইরে আরও কয়েকজন জেলে রয়েছেন।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটার রহিতা ও তালতলী উপজেলার নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে বলে তারা খবর পেয়েছেন।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমান বলেন, ফুসফুসেরচর এলাকায় জেলে অপহরণের খবর পেয়ে বনরক্ষীরা রাতেই সুন্দরবনে অভিযান শুরু করেছেন, তবে এখন পর্যন্ত অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‍“সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনেছি। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা