× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জেমিসন মাতৃসদন হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের আধুনিকায়ন প্রয়োজন’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৯:৫৭ পিএম

চট্টগ্রামের জেমিসন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে রেড ক্রিসেন্ট মহাসচিব।

চট্টগ্রামের জেমিসন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে রেড ক্রিসেন্ট মহাসচিব।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালসহ সেবামূলক কার্যক্রম আরো সম্প্রসারণ ও চিকিৎসা সরঞ্জামের আধুনিকায়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি। তিনি বলেন, চট্টগ্রামের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, নিরাপদ রক্ত সঞ্চালন এবং থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় রেড ক্রিসেন্ট পরিচালিত প্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবো। 

বুধবার (২০ মে) ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ ঐতিহ্যবাহী জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, নার্সিং ইনস্টিটিউট, রক্ত কেন্দ্র ও থ্যালাসেমিয়া সেন্টারের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। 

হাসপাতালে রেড ক্রিসেন্টের মহাসচিব ও প্রতিনিধি দলকে স্বাগত জানান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় সোসাইটির পূর্ণ সহযোগিতা ও কারিগরি সহায়তা পেলে হাসপাতালটিকে আরো আধুনিক ও উন্নতমানের মডেল সেবা কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে। 

পরিদর্শনকালে মো. জয়নুল আবেদীন, এ এইচ এম মইনুল ইসলাম, মোহাম্মদ লুতফুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. মাহফুজা বেগম, যুব প্রধান সিরাজুল করিম হিরো প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা