× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশে প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৯:৫৬ পিএম

নারীর কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশে  প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নারীর ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশকে গুরুত্ব দিয়ে বুধবার (২০ মে) সকালে “Renewed Women’s Voice and Leadership Bangladesh” শীর্ষক প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর আয়োজনে এবং কানাডা সরকারের সহযোগিতায় এ “Project Inception Meeting” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

সভায় বক্তারা বলেন, নারীদের মতামত, অধিকার ও নেতৃত্ব বিকাশে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনা সময়ের দাবি। পার্বত্য অঞ্চলের নারীদের শিক্ষা, সামাজিক অংশগ্রহণ, অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করা গেলে সমাজে টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা আরও সহজ হবে। তাই  নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নেতৃত্ব বিকাশে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।প্রকল্পটির মাধ্যমে নারীদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারী সংগঠনগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

এ সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আজম, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম ম্যানেজার নিধি চাকমা, ফিল্ড অর্গানাইজার খুরশিদা আক্তারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, নারী নেত্রী, উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা