× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২৬ পালিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:৫০ পিএম

আপডেট : ২০ মে ২০২৬ ১৯:৩৫ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে  বুধবার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বুধবার সকালে ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশনে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নিয়ন্ত্রণেই নয়, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা