সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:৪২ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ১৯:৪২ পিএম
সরাইল থানা। ছবি: বাংলাদেশ পুুলিশের ওয়েবসাইট থেকে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পশ্চিমপাড়ার আলী মিয়ার নির্মাণাধীন বাড়িতে বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন হৃদয় (৩৫), ইমান আলী (৪০), মেহেদী (২১) ও আরমান (২০), যাদের সবাই কালীকচ্ছ ইউনিয়নের বাসিন্দা।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সরাইল ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদও ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।