× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউনিয়ায় বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:২৪ পিএম

কাউনিয়ায় বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

রংপুরের কাউনিয়ায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকালে  উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান তমাল, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ওসিএলএসডি দীলিপ চন্দ্র রায় প্রমূখ।

উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। সংশ্লিষ্টরা জানায়, এবারও কৃষক এ্যাপসে নিবন্ধিত উপজেলার কৃষকদের মধ্যে লটারির মাধ্যমে ২৫৭ জন কৃষকের প্রত্যেকের ৩ মেট্রিকটন করে ৩৬ টাকা কেজি দরে ৭৭১ মেট্রিকটন ধান সংগ্রহ এবং ৩১ জন মিলারের মাধ্যমে ১৩৮৮ মেট্রিকটন চাল ৪৯ টাকা কেজি হিসেবে ক্রয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা