সাপাহার (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৭:৫৩ পিএম
নওগাঁর সাপাহার উপজেলায় কোরবানির পশু যথা নিয়মে জবাই এবং চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৯
মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা রিয়াজ।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, ডা. আব্দুল্লাহ
আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, চামড়া ব্যবসায়ী নজরুল ইসলাম, সাপাহার
রেজভী ট্রেনারির মালিক আজাহার আলী, মাওলানা ইউসুফ আবদুল্লা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড
সুপার ভাইজার আহসান হাবিব, হাফেজ মো সাইফুদ্দিন, আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার
মাওলানা আব্দুল ওহাব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, সাপাহার মডেল
মসজিদের মুফতি নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,
কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে কোরবানির পশু জবাইয়ে ধর্মীয়
ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং
বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।