ফাইল ছবি
নারায়ণগঞ্জের রসুলপুরে স্টিল মিল কারখানায় গলিত লোহা পড়ে চার শ্রমিক দগ্ধ হয়েছে।
রসুলপুরের সিএসআরএম স্টিল মিল কারখানায় লোহা গালানোর সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়
দগ্ধরা হলেন, উজ্জল (৩২), মিলন (৩৫), মিজান (৪০) ও সুমন (৩৩)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা অনিক হাসান জানান, কারখানায় লোহা গালানোর সময় গলিত লোহা শ্রমিকের শরীরে পড়ে চারজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের রসুলপুর স্টিল মিল থেকে চার শ্রমিক দগ্ধ এসেছে। উজ্জ্বলের শরীরে ৩ শতাংশ, মিলনের শরীরে ৩ শতাংশ, মিজানর শরীরে ৩ শতাংশ ও সুমনের শরীরে ২ শতাংশ দুগ্ধ হয়েছে।