× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৭:৩৮ পিএম

গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মাহাতাব উদ্দিন মৃধা। এতে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যে কোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং দীর্ঘদিন উদ্ধার তৎপরতা, দুর্ঘটনা মোকাবিলা এবং মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা