প্রতীকী ছবি
ঢাকার ভাটারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রিয়াজ (২৮) নামের এর মৃত্যু হয়েছে।
থানার বাড়িধারা এলাকার একটি বাসার গ্যারেজে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যারেজের মালিক মো. জাকির হোসেন জানান, সকালে গ্যারেজ খোলার পর লাইট জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত রিয়াজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে”।