× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসের পথচলা শেষ, কবরেও পাশাপাশি চার সহোদর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৫:৪৬ পিএম

ওমানে মারা যাওয়া চার ভাইয়ের জানাজা পড়ান তাদের একমাত্র বেঁচে থাকা ভাই মাওলানা মো. এনাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ওমানে মারা যাওয়া চার ভাইয়ের জানাজা পড়ান তাদের একমাত্র বেঁচে থাকা ভাই মাওলানা মো. এনাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রবাস জীবনের সংগ্রাম একসাথে পাড়ি দিয়েছিলেন চার ভাই। জীবনের সব সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া সেই চার সহোদর এবার চিরনিদ্রায়ও পাশাপাশি-একই কবরস্থানে।

ওমানে নিহত চার সহোদর রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের জানাজা শেষে বুধবার সকাল ১১টায় বন্দারাজারপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজা পড়ান তাদের একমাত্র বেঁচে থাকা ভাই মাওলানা মো. এনাম।

এদিন সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দূরদূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ, শেষবারের মতো চার ভাইকে বিদায় জানাতে।

জানাজার আগে পাশাপাশি রাখা চারটি কফিন ঘিরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, চার ভাইয়ের কফিন সামনে রেখে তাদের জীবিত একমাত্র ভাইয়ের ইমামতি করা। দৃশ্যটি উপস্থিত মানুষকে গভীরভাবে নাড়া দেয়।

এদিকে চার সন্তানের মৃত্যুর খবর বুধবার সকালেও জানতেন না মা ফরিদা বেগম। তাকে প্রথমে একজন পরে দুইজনের মৃত্যুর খবর জানানো হয়। পরে জানাজার ঠিক একঘণ্টা আগে মরদেহ জানাজায়র আনার আগে ওনাকে চার সন্তানের কাছে নিয়ে আসা হয়। 

স্থানীয়দের জানান, এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে এলাকার মানুষ কখনো প্রস্তুত ছিলেন না। 

বুধবার ভোরে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পৌঁছায় চার ভাইয়ের মরদেহ। গত সপ্তাহে ওমানের আল মিলিদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়। মঙ্গলবার রাত নয়টার দিকে চারজনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা