× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় বন্য হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল নারীর

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ২১:২৪ পিএম

আপডেট : ১৯ মে ২০২৬ ২১:৩৬ পিএম

বন্যহাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা যাওয়া রুবি আক্তারের বাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্যহাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা যাওয়া রুবি আক্তারের বাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামায় বন্যহাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশী এলাকায় গিয়াস উদ্দিনের আম বাগানে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

রুবি আক্তার একই এলাকার আব্দুর শুক্কুরের স্ত্রী। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, আম বাগান ও ধান ক্ষেত রক্ষায় বাগান মালিক জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। গৃহস্থালি কাজে রুবি আক্তার জমিতে গেলে সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান। ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ দাফনের চেষ্টা করা হয়।

স্থানীয় কয়েকজন দাবি, বন্য হাতি মারার ফাঁদ আব্দুর শুক্কুর নিজেই পেতেছিলেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে লামা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে”।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির হোসেন জানান, ফাঁদ পাতা বন্যপ্রাণী সংরক্ষণ (নিরাপত্তা) আইন ২০১২ মতে অপরাধ। এই আইনে দোষী ব্যক্তির বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে।

প্রসঙ্গত, গত ১০ বছরে লামা উপজেলায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে ১৪টি বন্য হাতি ও ৬ জন মানুষের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা