চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ মে ২০২৬ ২০:৫৯ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ২১:২০ পিএম
শীলানন্দ বড়ুয়া সভাপতি, দীপক কান্তি বড়ুয়া সাধারণ সম্পাদক এবং সুবল বড়ুয়া ট্রেজারার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে প্রিয়রত্ন-বুদ্ধদত্ত-সংঘরক্ষিত ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
নগরের দেবপাহাড়ের পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় তিন বছর (২০২৬-২৯) মেয়াদি ২৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির, উপদেষ্টা ধর্মপাল মহাস্থবির ও প্রধান পৃষ্ঠপোষক বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথেরোকে।
নতুন কমিটিতে ব্যাংকার শীলানন্দ বড়ুয়া সভাপতি, লায়ন দীপক কান্তি বড়ুয়া সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সুবল বড়ুয়া ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শংকর প্রসাদ বড়ুয়া কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি; অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া ও প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া সহসভাপতি; পরিতোষ বড়ুয়া ও প্রভাষক অসীম বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক; শিক্ষক অর্পণ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক; শিপু বড়ুয়া দপ্তর সম্পাদক; অনু বড়ুয়া বাবু সমাজকল্যাণ সম্পাদক; সাংবাদিক সুপলাল বড়ুয়া শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক; সাংবাদিক জীবক বড়ুয়া প্রচার-প্রকাশনা সম্পাদক; উত্তম বড়ুয়া ক্রীড়া সম্পাদক; প্রভাষক সমীরণ বড়ুয়া হিসাব পরীক্ষক; নয়ন বড়ুয়া (যুক্তরাষ্ট্র) আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক এবং জয়জ্যোতি ভিক্ষু ধর্মীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য হয়েছেন ড. উপানন্দ মহাথের, জিনরতন মহাথের, ম্যাজিস্ট্রেট অরবিন্দ বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রফেসর বোধি রঞ্জন বড়ুয়া, কবি জিতেন্দ্র লাল বড়ুয়া, রাজনীতিক চন্দ্রগুপ্ত বড়ুয়া, ব্যবসায়ী শ্রীমন্ত বড়ুয়া, ব্যাংকার কালিধন বড়ুয়া, সুজিত বড়ুয়া, অরূপ কুমার বড়ুয়া, রাহুল বড়ুয়া ও ব্যাংকার বাবুল কুমার বড়ুয়া।
ফাউন্ডেশনের সভাপতি শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এবং জিনরতন মহাস্থবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য ধর্মপ্রিয় থের, ব্যাংকার মনীন্দ্র লাল বড়ুয়া, সাংবাদিক অমিত বড়ুয়া, প্রধান শিক্ষিকা দীপিকা বড়ুয়াসহ অনেকে।