× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ হাজার জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মনপুরা (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৯:২৫ পিএম

আপডেট : ১৯ মে ২০২৬ ১৯:৪০ পিএম

২ হাজার জেলের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ




ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্যসামগ্রী মঙ্গলবার (১৯ মে) বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিকের সভাপতিত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা।

এ সময় উপজেলার সকল ইউনিয়ন থেকে তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের মাঝে ৮ কেজি মশারি ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা, ৪ কেজি লবনসহ মোট ৫৪ কেজি ভোজ্য সামগ্রী বিতরণ হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা