মনপুরা (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৯:২৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১৯:৪০ পিএম
ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্যসামগ্রী মঙ্গলবার (১৯ মে) বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়
ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা
অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিকের সভাপতিত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবু মুছা।
এ সময় উপজেলার সকল ইউনিয়ন থেকে তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের
মাঝে ৮ কেজি মশারি ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা,
৪ কেজি লবনসহ মোট ৫৪ কেজি ভোজ্য সামগ্রী বিতরণ হয়।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।