× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়: প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৭:৫৫ পিএম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

বর্তমান সরকার নাগরিক সেবা, মানবিক সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আইন মন্ত্রণালয় থেকে লিগ্যাল এইড আছে, যেন আদালতের ওপর চাপ কম পড়ে। জনগণের ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয় এগিয়ে এসেছে”।

পুতুল বলেন, “জমিসংক্রান্ত বিরোধ বেশির ভাগ হয় পরিবারের ভেতরে। ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত রয়েছে। আমরা গ্রাম আদালতে যেতে চাই না। ভূমি মন্ত্রণালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর”।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা