× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৩:৩০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৬ ১৩:৩২ পিএম

সীমান্তে টহলরত বিজিবি সদস্য। ফাইল ছবি

সীমান্তে টহলরত বিজিবি সদস্য। ফাইল ছবি

সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছোড়ে। এর জবাবে বিজিবিও তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা