শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১০:৩৬ এএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১১:২৪ এএম
প্রতীকী ছবি।
মাগুরার শ্রীপুরে পুকুরে ডুবে তাজিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ঘাসিয়াড়া গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
শিশু তাজিম ঘাসিয়াড়া গ্রামের এরশাদ মোল্লার ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুরে সোমবার বিকালে বন্ধুদের নিয়ে গোসল করতে যায় তাজিম। গোসলের একপর্যায়ে সে ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা দ্রুত বাড়িতে এসে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তারা এসে তাজিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. ওলি মিয়া বলেন, “এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে”।