× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ও ফেরিঘাটের অনিয়মে ‘জিরো টলারেন্স’ ঘোষণা সন্দ্বীপের ইউএনও’র

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২২:৫২ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপের উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপের উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাদক, সন্ত্রাস ও ফেরিঘাটের অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

ফেরিঘাটের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ঘাটে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। বিশেষ করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কোরবানির হাটকে ঘিরে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পেট্রোল টিম মাঠে কাজ করবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সংসদ সদস্যের একান্ত সচিব আবুল কাশেম মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব প্রকৌশলী কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা