× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুরে নিজের সাইকেল রেখে ইমামের মোটরসাইকেল চুরি

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২২:০২ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ২২:১৯ পিএম

সৈয়দপুরে নিজের সাইকেল রেখে ইমামের মোটরসাইকেল চুরি

নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমধর্মী এক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোর নিজের ব্যবহৃত বাইসাইকেল রেখে মসজিদের ইমামের মোটরসাইকেল চুরি করে পালিয়েছে।

সোমবার (১৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ফজরের নামাজ শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে রাখা তার মোটরসাইকেলটি নেই। তবে সেখানে পড়ে রয়েছে একটি পুরোনো বাইসাইকেল।

পরে স্থানীয়রা বাইসাইকেলটি শনাক্ত করার চেষ্টা করলেও সেটি এলাকার কারও নয় বলে নিশ্চিত হন। ধারণা করা হচ্ছে, চোর নিজেই বাইসাইকেলে করে এসে মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায় এবং নিজের সাইকেলটি ঘটনাস্থলে ফেলে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা