× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২১:৪০ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ২১:৪৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও চারজন আহত হয়েছেন।

জেলার সদর উপজেলার মায়াধরপুর গ্রামে ও শৈলকুপা উপজেলার দামুকদিয়ায় সোমবার সন্ধ্যার দিকে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। 

একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি ও শৈলকুপার লাঙ্গলবাঁধ এলাকায় বজ্রপাতে নারীসহ আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ও ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন। অপরজন আসাদুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ধান কাটা শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন। 

স্থানীয়রা বলছেন, সোমবার বিকালে বৃষ্টি ও ঝড় শুরু হলে গৃহবধূ আন্না খাতুন আম কুড়ানোর জন্য বাড়ির বাইরে বের হন। তীব্র বজ্রপাত শুরু হলে বাড়ির পাশে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামের মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। এসময় বজ্রপাতে দুই ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কৃষিশ্রমিক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “বিকালে ঝড়-বৃষ্টি মধ্যেই গৃহবধূ আন্না খাতুন আম কুড়ানোর জন্য বাড়ির বাইরে বের হয়ে বজ্রাঘাতে মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন”।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তিনি ধানকাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা