নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ২১:৩০ পিএম
নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গাড়াবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও করার অভিযোগ রয়েছে মাওলানা মিরাজ আহমেদের বিরুদ্ধে। মিরাজের বিরুদ্ধে গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী অভিযুক্তের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে থানায় অভিযোগও দায়ের করেছেন। ওই মামলার জেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর অভিযুক্তের মোবাইল ফোনে ভিডিওধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।