× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালীর ঐতিহ্যবাহী জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২১:০৩ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ২১:৫৮ পিএম

বাঁশখালীর ঐতিহ্যবাহী জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন।

বাঁশখালীর ঐতিহ্যবাহী জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন।

দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাঁশখালী উপজেলার খানখানাবাদ ও বাহারচড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে সীমান্ত এলাকার প্রায় দুই দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী জলকদর খাল পুনঃখনন করা হবে। 

সোমবার (১৮ মে) দুপুরে এ খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। 

প্রকল্প সূত্রে জানা যায়, এই খাল পুনঃখনন কার্যক্রমের আওতায় খানখানাবাদে ১১০০ মিটার, বাহারছড়ায় ১১০০ মিটার এবং সাধনপুরে ৩০০ মিটার খাল খনন করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মুহাম্মদ রুবেল, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক, এমপির একান্ত সচিব জি এম সাইফুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, আশেক এলাহী সোহেল, জাহেদুল ইসলাম, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, যুব সম্পাদক খোরশেদ আলী চৌধুরী এবং খানখানাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেন প্রমুখ।  

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা