× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:৩৯ পিএম

দুর্ঘটনার পর ভিড় করে উৎসুক জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনার পর ভিড় করে উৎসুক জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইল সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে মঞ্জুল ইসলাম বাবু (৩১) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

উপজেলার আউড়িয়া ইউনিয়নের নড়াইল-কালনা সড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুল সাতক্ষীরা জেলার গোয়ালবাথান এলাকার হাশেম হোসেনের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন সদরের ধুড়িয়া গ্রামের হাসিব মোল্যার ছেলে হোসাইন (২৩), আমজাদের ছেলে এনামুল (২০) এবং জালাল শেখের ছেলে আকাশ (২১)। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার এসআই মো. কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কালনা থেকে একটি মুরগিবাহী পিকআপ নড়াইলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি টলি ট্রাক্টর লোহাগড়ার ভাটার দিকে যাচ্ছিল। পথে তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের হেলপার মঞ্জুল ইসলাম বাবু ঘটনাস্থলেই নিহত হন।

এসআই মো. কামরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা