× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:৩৭ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ২১:১৫ পিএম

পেকুয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে সোমবার দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেকুয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে সোমবার দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করতে দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে সোমবার প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুর‌্যাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ও বিশ্বব্যাংক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশ নেন। প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসলের গুণগত মানোন্নয়ন, পরিবেশবান্ধব চাষাবাদ এবং জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) পদ্ধতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে জিএপি সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকরা আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাশাপাশি বাজারে কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও মূল্য বাড়বে।

কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি কাজে নতুন দিকনির্দেশনা দিয়েছে। বিশেষ করে কীটনাশকের সঠিক ব্যবহার, জৈব সার প্রয়োগ এবং নিরাপদ সবজি ও ফল উৎপাদনের বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) অসীম কুমার দাশ বলেন, যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দক্ষতা কাজে লাগিয়ে কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা হবে। ভবিষ্যতে কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা