× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

রংপুর অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:১৯ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাই এটি বাস্তবায়নে ধৈর্য ধরার পাশাপাশি অপেক্ষা করতে হবে। দেশে যেমন পদ্মা ব্যারেজ হচ্ছে, তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়িত হবে।

সোমবার (১৮ মে) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস। একটি মহাপরিকল্পনা বা ব্যারেজ নির্মাণে অনেক কারিগরি বিষয় জড়িত থাকে। এসব পরীক্ষা-নিরীক্ষা ও পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, আমরাও সেই আদলে এ চুক্তি করতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য এটি একটি মহৎ উদ্যোগ। প্রধানমন্ত্রী চান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। প্রত্যেক অভিভাবক চায় তার সন্তান ভাল কিছু করুক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। তবে লেখাপড়ার পাশাপাশি কেউ যদি ভালো খেলোয়াড় হয়, তাহলে তাকে সেই সুযোগ দিতে হবে। তারাও দেশের সুনাম অর্জনে অবদান রাখতে পারবে।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক রুহুল আমিন এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা