× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলপুরে ভটভটির চাপায় শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৯:৪৪ পিএম

ফুলপুর থানা, ময়মনসিংহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলপুর থানা, ময়মনসিংহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে ভটভটির চাপায় মোনায়েম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার রূপসী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকার উত্তর পাড়ায় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মোনায়েম ওই গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা এনামুল হক মনির জানান, বাড়ির সামনের পল্লি রাস্তায় একটি ভটভটি দাঁড়ানো ছিল। ওই সময় কয়েকজন শিশু মিলে পাশেই খেলা করছিলেন। হঠাৎ গাড়িটি কারও হস্তক্ষেপ ছাড়ায় ঢালু থেকে নিচে নামতে থাকে। নামার সময় শিশু মোনায়েম চাকার নিচে পড়ে যান। এতে করে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তপাত শুরু হয়। তাৎক্ষণিক উপজেলা হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্য হয়। 

ওসি ফিরোজ হোসেন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা